অপেক্ষা-৩ (হার্ডকভার) |
||
| Author | : | রেদোয়ান মাসুদ |
|---|---|---|
| Category | : | উপন্যাস |
| Publisher | : | অনিন্দ্য প্রকাশ |
| Price | : | Tk. 203 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
‘বিয়ের পরে সেটা আর ভালোবাসা থাকে না, স্বামী-স্ত্রী যেন দুটো যন্ত্র হয়ে যায়। সেখানে সবকিছু চলে নিয়মমাফিক। ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম, যখন সেখানে নিয়মকানুন চলে আসে তখন আর ভালোবাসা থাকে না।’
জনপ্রিয় লেখক রেদোয়ান মাসুদ এর উপন্যাস অপেক্ষা-১ ও অপেক্ষা-২ এর ধারাবাহিক সাফল্যের পর এবার আসছে অপেক্ষা-৩। অপেক্ষা একটি রোমান্টিক প্রেমের উপন্যাস, বিরহের উপন্যাস, উঠতি বয়সি তরুণ তরুণীদের জন্য একটি শিক্ষামূলক উপন্যাস। একটি জীবন্ত কাহিনী বর্ণনার ছলে লেখক উঠতি বয়সি তরুণ তরুণীদের দিয়েছেন সতর্কবার্তা। লেখক অপেক্ষা-১ এর মুখবন্ধে লিখেছেন, “এই বয়স তারুণ্যের বয়স। এই বয়সে হাতে থাকবে বই, গোলাপ নয়। এটাও মনে রাখতে হবে গোলাপেও কাঁটা আছে”। অপেক্ষা-২ এর মুখবন্ধে লিখেছেন, “ ভালোবাসার পিছনে না ঘুরে বইয়ের পিছনে ঘুরুন। দেখবেন একসময় ভালোবাসা আপনার পিছনে ঘুরবে”। অপেক্ষা-৩ এর মুখবন্ধে লিখেছেন, “স্কুলকলেজের প্রেম হলো সর্বনাশা প্রেম । এই প্রেম দুটি মানুষকে ধ্বংস করে দেয়”। মূলত পুরো উপন্যাস জুড়েই লেখক উঠিতে বয়সি তরুন-তরুণীদের সতর্ক করেছেন এই বলে, ‘এই বয়স আবেগের বয়স। এই বয়সে বিবেকের চেয়ে আবেগ বেশি খেলা করে। তাই সবকিছুতেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। প্রেম-ভালোবাসা, বিরহ ও পারিবারিক টানাপোড়ন নিয়েই অপেক্ষা উপন্যাস। আর সেই অপেক্ষার শেষ পর্ব হলো অপেক্ষা-৩।
| Title | অপেক্ষা-৩ |
|---|---|
| Author | রেদোয়ান মাসুদ |
| Publisher | অনিন্দ্য প্রকাশ |
| ISBN | 9789845263245 |
| Pages | 144 |
| Edition | 1st Published, 2020 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
রেদোয়ান মাসুদ : জন্ম শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন মোড়ল কান্দি গ্রামে। তার শৈশব ও কৈশোর কেটেছে শরীয়তপুর ও মাদারীপুরের প্রত্যন্ত গাঁয়ে। মাছ ধরা, খেলাধুলা ও বাগান করা ছিল যার প্রিয় শখ অথচ এই ইট-পাথরের দেওয়ালঘেরা শহরে তাকে পেয়ে বসেছে লেখার জগতে। তবে শহরের এই যান্ত্রিক জীবনেও তাকে বারবার তাড়িয়ে বেড়ায় গ্রামের সেই মা ও মাটির গন্ধ। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন পাঠকের হৃদয়ে। তার লেখায় ভালোবাসা, দেশপ্রেম, মানবপ্রেম, আবেগ, অনুভূতি ও বিরহ জড়ানো। তিনি জাঁকজমকপূর্ণ জীবনযাপনে ততটা আগ্রহী নন। তাই আধুনিকতার এই যুগে একেবারে সাধারণ জীবনযাপন করছেন।
20%
35%
35%
35%
15%
35%
30%
25%
27%
20%
Please login for review