ইসলাম - সমৃদ্ধ এক ধর্মের আখ্যান (হার্ডকভার) |
||
| Author | : | ক্যারেন আর্মস্ট্রং |
|---|---|---|
| Category | : | ইসলামি বই |
| Publisher | : | আদী প্রকাশন |
| Price | : | Tk. 425 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
আধুনিক বিশ্বে ইসলাম ধর্মের মতো ভুল বোঝাবুঝির শিকার আর কোনো ধর্মকে বোধহয় হতে হয়নি। পশ্চিমা সংস্কৃতিতে প্রায়শই এই ধর্মকে এমন একটি চরমপন্থী বিশ্বাস হিসেবে দেখানো হয়- যা স্বৈরাচারী শাসন, নারীদের ওপর দমন-পীড়ন, গৃহযুদ্ধ ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করে। ক্যারেন আর্মস্ট্রংয়ের লেখায় সংক্ষিপ্ত এই ইতিহাস সেই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বিপরীতে গুরুত্বপূর্ণ প্রতিসাম্য সৃষ্টি করে। ইসলাম সম্পর্কে বছরের পর বছর গবেষণা ও লেখালেখির নির্যাস এই বইতে দেখায় যে, বিশ্বের দ্রুততম বিস্তার লাভকারী এই ধর্ম তার আধুনিক হেজেমনিতে চিত্রিত মৌলবাদী ধারার চাইতে আসলে অনেক বেশি সমৃদ্ধ ও জটিল।
এই বইটি শুরু হয়েছে সপ্তম শতকে মদিনা থেকে হজরত মুহাম্মাদ (সা.) ও তাঁর পরিবারবর্গের হিজরত এবং প্রথম মসজিদ প্রতিষ্ঠার বিবরণ দিয়ে। এখানে শিয়া ও সুন্নি বিভক্তির সূত্রপাত, সুফি আধ্যাত্মিকতার বিকাশ, ইসলাম কীভাবে উত্তর আফ্রিকা, শ্যাম ও এশিয়া জুড়ে বিস্তার লাভ করে, ক্রুসেডের ধ্বংসাত্মক প্রভাব, চতুর্দশ ও পঞ্চদশ শতকে সাম্রাজ্যবাদী ইসলামের বিকাশ এবং বিশ্বের অন্যতম পরিশীলিত শক্তিতে পরিণত হওয়া, পাশাপাশি বিপ্লবী ইসলামের উত্থান ও তার প্রভাব সম্পর্কে তুলে ধরা হয়েছে। বইটির সমাপ্তি ঘটে সমসাময়িক ইসলাম ও তার চ্যালেঞ্জগুলোর মূল্যায়নের মাধ্যমে।
এই অনবদ্য বইয়ের মাধ্যমে ক্যারেন আর্মস্ট্রং তাদের চ্যালেঞ্জ জানিয়েছেন, যারা মনে করে যে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতা সংঘর্ষের পথে এগিয়ে যাচ্ছে। এটি একইসঙ্গে এক নির্ভরযোগ্য, প্রাঞ্জল ও সংক্ষিপ্ত অথচ গভীর এক বিশ্লেষণের মডেল।
| Title | ইসলাম - সমৃদ্ধ এক ধর্মের আখ্যান |
|---|---|
| Author | ক্যারেন আর্মস্ট্রং |
| Translator | আব্দুস সাত্তার সজীব |
| Publisher | আদী প্রকাশন |
| Pages | 216 |
| Edition | 1st Published, 2026 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
ক্যারেন আর্মস্ট্রং (জ. নভেম্বর ১৪, ১৯৪৪) একজন ইংরেজ লেখিকা; যিনি ইসলাম, ইহুদিবাদ, খ্রিস্ট ধর্ম এবং বৌদ্ধ ধর্ম নিয়ে লেখেন। আর্মস্ট্রং ইংল্যান্ডের ওয়ারসেস্টারশায়ারের উইল্ডমুরে একটি আইরিশ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত গির্জার সেবিকা তথা নান ছিলেন। বর্তমানে একজন একেশ্বরবাদী বুদ্ধিজীবী হিসেবে সুপরিচিত। তিনি একটি অভিনব তত্ত্বের অবতারণা করেছেন যাতে বলা হয়েছে মানব সভ্যতার বিকাশের আবশ্যকীয় ফলস্বরূপ ধর্মগুলোর সৃষ্টি হয়েছে।
40%
20%
23%
20%
16%
25%
20%
20%
20%
20%
25%
20%
Please login for review