Enjoy Your Salah – নামাজ উপভোগ করুন (হার্ডকভার) |
||
| Author | : | ড. আলী তানতাবী, শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, |
|---|---|---|
| Category | : | নতুন প্রকাশিত বই, সালাত/নামায, ইসলামি বই, |
| Publisher | : | রিজকুন কারীম প্রকাশনী |
| Price | : | Tk. 114 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
নামাজের প্রতিটি রাকাত আপনি যদি মনোযোগসহ আদায় করতে পারেন, প্রতিটি মুহূর্ত যদি উপভোগ করতে পারেন, নামাজের ছোঁয়ায় যদি আপনার হৃদয় রাজ্যে নেমে আসে প্রশান্তি ও বিনয়- তাহলে বিষয়টি কেমন হয়?
কল্পনা করুন,
‘নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে’- শুধু এই কারণে আপনি নামাজ পড়ছেন না। আপনি ভালোবেসে নামাজ পড়ছেন। জীবনের বেলা-অবেলায় যখনই কোনো বিপদের সম্মুখীন হোন আপনি জায়নামাজে দাঁড়িয়ে যান। দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরলে- নামাজের মাধ্যমে এর সমাধানের চেষ্টা করেন। ক্লান্তি আপনাকে ছুঁতে চাইলে-অজুর পানিতে ধুয়েমুছে দূর করে দেন। বিরহ-ব্যথায় আপনি অঙ্গে মাখেন নামাজের খুশবু। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মতো সারারাত আপনি নামাজ পড়লেও ক্লান্তি আসে না। ঘণ্টার পর ঘণ্টা নামাজে দাঁড়িয়ে থাকতে পারেন। রুকু-সিজদাহ দীর্ঘায়িত করতে পারেন। নামাজে শয়তান আপনাকে কুমন্ত্রণা দেওয়ার সাহস পায় না। এভাবে একদিন মন থেকেই আপনি নামাজ উপভোগ করতে শুরু করেন…।
‘Enjoy Your Salah: নামাজ উপভোগ করুন’- বইটি এই মহান লক্ষ্যকে সামনে নিয়েই সংকলিত।
| Title | Enjoy Your Salah – নামাজ উপভোগ করুন |
|---|---|
| Author | ড. আলী তানতাবী, শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, |
| Publisher | রিজকুন কারীম প্রকাশনী |
| Pages | 96 |
| Edition | 1st Published, 2025 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
বিংশ শতাব্দীর এক সমাজচিন্তক দার্শনিক ড. শায়খ আলী তানতাবী। ১৯০৯ খ্রিস্টাব্দে সিরিয়ার দামেশক নগরীতে তাঁর জন্ম। পৈত্রিক আবাস মিসরের তানতা শহর হওয়ায় তানতাবী নামেই তিনি সমধিক পরিচিত। ছাত্রজীবনেই তুখােড় মেধার কারণে তিনি গবেষক শিক্ষকগণের দৃষ্টি কাড়েন। সেকালে গবেষণা ও জ্ঞানসাধনায় তার পারিবারিক ঐতিহ্য ছিল ঈর্ষণীয়। সেই পরিবারেই তিনি ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বিত জ্ঞান অর্জন করে ঐতিহ্যের তিলকে সােনার প্রলেপ আঁটেন। সতেরাে বছর বয়স। থেকেই বিভিন্ন পত্রিকায় তাঁর গবেষণামূলক প্রবন্ধ-নিবন্ধ ও গল্প প্রকাশ হতে থাকে। ১৯৩৬ সালে সাম্রাজ্যবাদীদের জুলুম ও শােষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি ইরাক গমন করেন। সুদীর্ঘ পাঁচ বছর পর দামেশকে ফিরে এসে বিচারক হিসেবে কর্মজীবন শুরু করেন। পর্যায়ক্রমে যােগ্যতার সিঁড়ি বেয়ে তিনি প্রধান বিচারপতির আসন অলঙ্কৃত করেন। আর লেখালেখি! সে তাে তার নেশা। এ নেশা তার মজ্জার সাথে মিশা। একটু সময় পেলেই এ চিন্তাবিদ কাগজ কলম হাতে লিখতে বসে যেতেন। তাঁর জ্ঞানের নিগুঢ় চশমায় ধরা পড়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা অসঙ্গতির কালাে পাহাড়। সেই অমানিশা দূর করতে তিনি। জ্বালান নানান রঙের জ্ঞানের মশাল। সেই আলােয় বিদুরিত হয় শত প্রকারের। আঁধার-অজ্ঞানতা; সম্বিৎ ফিরে পায়। হতাশাচ্ছন্ন জাতি। গবেষণামূলক লেখালেখির খ্যাতির মধ্য দিয়ে তিনি মক্কা মােকাররমা শরিয়া কলেজের অধ্যাপক নিযুক্ত হন। বিভিন্ন মিডিয়ায় যুগ-জিজ্ঞাসার সমাধানমূলক অনুষ্ঠান পরিচালনা করেন। পাশাপাশি নিয়মিত পত্র-পত্রিকায় কলাম লেখা, বিষয়ভিত্তিক গ্রন্থ প্রণয়ন আর বিভিন্ন মাদরাসা-কলেজে দরসদানও চলতে থাকে সমান গতিতে। ১৯৯৯ সালে ৯০ বছর বয়সে এ শায়খ মক্কা নগরীতে ইন্তেকাল করেন।
25%
25%
20%
20%
20%
25%
25%
25%
25%
25%
20%
25%
Please login for review