এক নজরে কুরআন (হার্ডকভার) |
||
| Author | : | মিজানুর রহমান আজহারি |
|---|---|---|
| Category | : | কুরআন বিষয়ক আলোচনা, নতুন প্রকাশিত বই, |
| Publisher | : | সত্যায়ন প্রকাশন |
| Price | : | Tk. 1590 |
|
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ! বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে । |
||
সারাদেশে হোম ডেলিভারি চার্জ মাত্র ৭০ টাকা # ১৪৯৯+ টাকার বই অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি !
বি:দ্র: গ্রাহক বইটি অর্ডার সম্পূর্ণ করার পরে যদি নতুন সংস্করণের মূল্য পরিবর্তন হয় তাহলে বইটি পাঠানোর আগে আপনাকে আমাদের টিম ফোন করে জানিয়ে দিবে ।
কুরআন কথা বলে মানুষের সাথে। কখনো কাঁদায়, কখনো-বা আন্দোলিত করে। জীবনঘনিষ্ঠ সব বিষয়ের আলাপ দিয়ে কুরআনের বিষয়বস্তু সাজানো। তবে কুরআনের সাথে মজবুত সম্পর্ক না থাকায়, আমরা বুঝে উঠতে পারি না—কুরআন থেকে ঠিক কীভাবে উপকৃত হব। বাস্তবতা হলো—ব্যস্ত এই জীবনে কুরআন-চর্চা খুব একটা হয় না।
এক-নজরে কুরআন একটি গবেষণাধর্মী বই, যা কুরআনকে জানার তৃষ্ণা বাড়াবে। কুরআনের সাথে আমাদের বন্ধন গড়ে তুলবে, আর কুরআন থেকে উপকৃত হবার পথও বাতলে দেবে। অল্প সময়ের জন্য এই বইটিতে চোখ বোলালেও, একেকটি সূরার মূলকথা, মেজর থিম ও ফজিলত জেনে নেওয়া সম্ভব। এ বইতে দেখানো হয়েছে প্রতিটি সূরার শুরু-শেষ সম্পর্ক। কোন সূরা কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, উঠে এসেছে সেসব চিত্রও। একটি সূরার সাথে তার আগে-পরের সূরার সম্পর্কও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে তাদাব্বুর ও কেইস-স্টাডিতে জায়গা পেয়েছে জীবনঘনিষ্ঠ কিছু আলাপ। মোটকথা, কুরআনকে যে হাজারো দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, কুরআনের সাথে যে মানুষের কানেক্টিভিটি এত গভীর হতে পারে, তা অনায়াসেই অনুভব করা যাবে ইন শা আল্লাহ।
| Title | এক নজরে কুরআন |
|---|---|
| Author | মিজানুর রহমান আজহারি |
| Publisher | সত্যায়ন প্রকাশন |
| Pages | 608 |
| Edition | 1st Published, 2025 |
| Country | Bangladesh |
| Language | Bangla |
মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি ইসলামিক স্কলার।ঢাকা জেলার ডেমরায় তিনি জন্মগ্রহণ করেন (২৬ জানুয়ারি ১৯৯০)। ইসলামি আলোচক হিসেবে তিনি জনপ্রিয়, বিভিন্ন বক্তব্যে তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক বলে দাবি করেন। আজহারী "দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা" থেকে যথাক্রমে ২০০৪ সালে দাখিল ও ২০০৬ সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডে মেধাতালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। ২০০৭ সালে ইসলামি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কুরআনভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন।সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল ‘হিউম্যান এম্ব্রায়োলজি ইন দ্য হোলি কুরআন’ (পবিত্র কুরআনে মানব ভ্রূণবিদ্যা)। ম্যাসেজ-তার লিখিত প্রথম গ্রন্থ।
40%
40%
22%
27%
25%
45%
30%
25%
25%
25%
Please login for review